Header Ads

Header ADS

কুরআন শিক্ষা কেন্দ্র থেকে তারাবীহ নামাজরত ইমামসহ ১৭ জনকে তুলে নিল পুলিশ

কুরআন শিক্ষা কেন্দ্র থেকে তারাবীহ নামাজরত ইমামসহ ১৭ জনকে তুলে নিল পুলিশ






 গুলশানের একইসলামিক সেন্টারে তারাবীহ নামাজ থেকে এক শিশুসহ ২জন নারী,,  তিনজন হাফেজ ও মুসল্লিসহ ১৭জনকে  আটক করে গুলশান থানায় নিয়ে গেছে পুলিশ। 





রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু মার্কেটের কাছের ইসলামিক এন্টারপ্রাইজ (কুরআন শিক্ষা কেন্দ্র) থেকে রবিবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করে গুলশান থানা পুলিশ। 


আটককৃত ইমামগণ হলেন- হাফেজ আব্দুল আজিজ(১৭), হাফেজ মুসফিকুর রহমান(১৬), হাফেজ জাকারিয়া(১৬)। আটককৃতদের মধ্যে দু-একদিনের মধ্যে ওমরা হজ্ব করে যাবেন এমন মুসল্লিও রয়েছে। 


ইসলামিক এন্টারপ্রাইজ বা কুরআন শিক্ষা কেন্দ্রটি দীর্ঘ পাঁচ বছর থেকে স্থানীয় বাসিন্দারা পরিচালনা করে আসছেন। এখানে বয়স্কদের কুরআন শিক্ষা দেয়া হয়ে থাকে। প্রতি বছর পবিত্র রমজান মাসে পুরুষ ও নারীদের তারাবীহ নামাজ আদায় করে থাকেন।নিয়মিত কিয়ামুল লাইল হয়ে থাকে। এছাড়া বয়স্করা সহিহ কোরআন শিক্ষা ক্লাস করে থাকেন।


ইসলামিক সেন্টারটিতে  কোরআন, হাদীস ও নামাজ শিক্ষা বই সহ বিভিন্ন মাসয়ালা মাসায়েলের বইও বিক্রি করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ এই কেন্দ্রের সাথে সম্পৃক্ত। 


প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আ.মোতালেব মঈন বলেন,  পুলিশ অন্যায়ভাবে বিনা কারণে আটক করেছে।মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের নাগরিকদের ধর্মীয় ইবাদাত বন্দেগি করা অবস্থায় আটক করে ধর্মীয় স্বাধীনতায় আঘাত হেনেছে। পবিত্র রমজান মাসে মুসল্লি ও ইমামকে আটক করে ইসরাইলী বাহিনীর মতো বর্বরতার পরিচয় দিয়েছে।

No comments

Powered by Blogger.