Header Ads

Header ADS

2৮ মার্চ ২০২৩ মহাখালীর সাততলা বস্তি ও কাপ্তান বাজারে আগুন পুড়েছে ঘর

         গতকাল সোমবার ভোর রাতে মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় -সংগ্রাম





রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে; এছাড়া কাপ্তান বাজার এলাকাতেও অগ্নিকা-ের ঘটনায় সুইপার কলোনির কিছু ঘর পুড়েছে, এতে আহত হয়েছেন তিনজন। রোববার দিবাগত গভীর রাত ও গতকাল সোমবার সকালে এই দুই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক দোলন জানান, রাত সোয়া ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নীচে কাপ্তান বাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুন লাগার খবর আসে তাদের কাছে। তিনি বলেন “ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় করে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২০টি ঘর পুড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন।“


আনোয়ারুল হক বলেন, “মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে সকাল পৌনে সাতটার দিকে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।“ আগুন লেগে বস্তির ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পাচ্ছে ৫ হাজার টাকা


মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে তাদেরকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। “


গতকাল সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments

Powered by Blogger.